রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় ফ্যাক্টরিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ফ্যাক্টরিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে খাদ্যপণ্যে পচা ডিম ব্যবহার, বিএসটিআই এর অনুমোদনহীন প্যাকেট ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মর্ডান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হামছায়াপুর এলাকায় জেলা ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকায় অবস্থিত মর্ডান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে জেলা ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে খাদ্য পণ্যে নষ্ট এবং পচা ডিম ব্যবহার। বিএসটিআই এর অনুমোদনহীন প্যাকেট ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করাসহ লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে মর্ডান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন