মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর খিলগাঁওয়ে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর খিলগাঁওয়ে বাসের ধাক্কায় নিহত ১

যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজধানীর খিলগাঁওয়ে জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাস জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হলেও পালিয়ে যায় চালক।

শেয়ার করুন