মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ বছরের শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

৯ বছরের শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে গোপিনাথপুর মুচিরহাট এলাকায় সিয়াম বাবু নামের ৯ বছরের শিশুকে হত্যা মামলার প্রধান আসামি মো. কাইয়ুম উদ্দিনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক কাইয়ুমকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আমি যতদিন এই থানায় আছি কোনো অপরাধী অন্যায় করে ছাড় পাবে না।

জানা যায়, নিহত শিশুটি গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় গোপীনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় মা সাথী বেগমের সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে যান। সেখানেই শিশুটি নিখোঁজ হয়। সারারাত খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বদরগঞ্জ থানায় এসে কাইয়ুমের উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন মা সাথী বেগম।

পরে শুক্রবার দুপুরে একটি ধান ক্ষেতের পাশে শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার রাত ৯টায় তথ্য-প্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে কাইয়ুমকে গ্রেফতার করা হয়।

 

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ঘটনার কারণ ও পেছনের প্রেক্ষাপট জানতে তদন্ত জোরদার করা হয়েছে।

শেয়ার করুন