চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরগুনি ব্রীজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, ঘটনার পরপর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী মার্সা পরিবহন ও কক্সবাজারমুখী রিলাক্স পরিবহনের দুটি যাত্রীবাহী মাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রিলেক্স পরিবহনের চালক সামান্য আহত হলেও দুই বাসের যাত্রীরা অক্ষত আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।





