সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শনিবার মুসাব্বির হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ 

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করার ঘটনায় দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে পালন করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বীরের জানাজা নামাজের আগে স্বেচ্ছাসেবক দল কর্মসূচির ঘোষণা করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি তেজগাঁও থানায় করেন। মামলায় তিন থেকে চারজনকে নাম না জানা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে, তেজতুরী বাজারের স্টার কাবাবের গলিতে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন।

ফুটেজে দেখা গেছে, মুসাব্বীরকে গুলি করার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত ৮টা ২০ মিনিটে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়েছিল।

শেয়ার করুন