রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে মনছুরা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৮-ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটেছে নিহত মনছুরা ওই গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় মাধবপুর থানায় খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন