মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মঙ্গলবার সকাল থেকে সারাদিন থেমে থেমে এই সংঘর্ষ চলেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সংঘর্ষ বন্ধ হলেও এলাকায় এখনো উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ ও শান্ত গ্রুপের মধ্যে কয়েক দিন ধরেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেও দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, “বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে

শেয়ার করুন