বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ফেনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই দিনও অফিস কার্যক্রম শেষে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। রাত প্রায় ৩টা ৪০ মিনিটে ভবনের নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভেতরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ওপরের তলায় থাকা কর্মচারীরা দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে সিঁড়িঘরে রাখা তিনটি মোটরসাইকেল এবং দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন