এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বিজয় মেলা–২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মান্দা উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, বিআরডিবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিনা আক্তার, তথ্য আপা সিরাজুম মুনিরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়





