ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন- ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই ও ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হাদিকে গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। রোববার বিকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, শনাক্তরা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।





