সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই প্যানেলে ৮৬ প্রার্থী, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই ভোটের প্রস্তুতি

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ‘ক’ ও ‘খ’ দুটি প্যানেল অংশগ্রহণ করছে।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দুই প্যানেল মিলিয়ে মোট ৮৬ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী, যাতে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত অ্যালামনাই সদস্যরা সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ভোটারদের সুবিধার্থে দুটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। রাজশাহীতে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ১৯ ডিসেম্বর এবং ঢাকায় এলজিইডি ভবনে ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনকে কেন্দ্র করে অ্যালামনাই সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। প্রার্থীরা দিন ও রাতজুড়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচন প্রসঙ্গে ‘ক’ প্যানেলের সহ-প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. মহসিন রেজা বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নয়, বরং দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুযোগ। জয়-পরাজয় যাই হোক, সবার মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য অটুট থাকবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।
শেয়ার করুন