জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর শহরের মুড়লি মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত (১৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সজীব (২৫)।
নিহত আরাফাত সদর উপজেলা হামিদপুরের মৃত হারেজ আলীর ছেলে৷ আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে আরাফাত ও সজীব একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলে করে মুড়লি এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বকচরএল মার্কেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের যশোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।





