পাবনা প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছাইকোলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান নুরু’কে গ্রেফতার করেছে পুলিশ।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরওয়ার হোসেন জানান, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নুরু’কে গ্রেফতার করা হয়। তিনি চরছাইকোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
অপরদিকে পৃথক অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাইকোলা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. জোয়াদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের দীঘল গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদের রবিবার (১৪ ডিসেম্বর) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।





