বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা, তদন্তে পুলিশ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর প্রবেশ করে। কী পরিমাণ মালামাল নেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি।

গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে শুক্রবার বিকেলে ঢাকায় চলে যান হাদির পরিবারের সদস্যরা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরে রিকশায় যাওয়ার সময় হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

শেয়ার করুন