বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জের মানবতার ফেরিওয়ালা ইলিয়াছ হুছাইনের অনুপ্রেরণামূলক ভাষণ

রবিউল হক, স্টাফ রিপোর্টার :
গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতির অন্যতম ধারক যাত্রাপালার মাধ্যমে সমাজের নৈতিক মূল্যবোধ ও মানবিক সম্পর্ককে তুলে ধরার আহ্বান জানালেন গণ অধিকার পরিষদ-এর নেতা ও মানিকগঞ্জ-১ আসন-এর  সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ ইলিয়াস হোসাইন। মঙ্গলবার ৯ই ডিসেম্বর  মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা কাউয়ার বিল জাগরণী সংঘের উদ্যোগে মঞ্চস্থ হওয়া শ্রী রঞ্জন দেবনাথ রচিত ও হাজী আব্দুল মজিদ পরিচালিত সামাজিক যাত্রাপালা “গাঁয়ের মেয় গঙ্গা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।
​অনুষ্ঠানে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত জনাব ইলিয়াস হোসাইন তার বক্তব্যে বলেন, সংস্কৃতি হচ্ছে একটি সমাজের দর্পণ। আমাদের গ্রামীণ ঐতিহ্য, লোকনৃত্য ও যাত্রাপালা কেবল বিনোদন নয়, এগুলো আমাদের শিকড়ের কথা বলে, নৈতিকতার শিক্ষা দেয়। ‘গাঁয়ের মেয় গঙ্গা’-এর মতো সামাজিক যাত্রাপালাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের জটিলতা, সুখ-দুঃখ এবং মানবিক মূল্যবোধ আজও কত গুরুত্বপূর্ণ। রাজনীতি বা সমাজসেবা, সবকিছুর মূলে থাকা উচিত মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ।
​তিনি আরও যোগ করেন, “আমরা যারা রাজনীতি করি, আমাদের লক্ষ্য থাকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। ঠিক তেমনই, সমাজের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের লক্ষ্য থাকে সমাজের ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং মানুষকে সঠিক পথে চালিত করা। আমি বিশ্বাস করি, একটি সুস্থ সংস্কৃতিই পারে একটি সুস্থ সমাজ উপহার দিতে। এই অঞ্চলের মানুষের একজন সেবক হিসেবে আমি আপনাদের সংস্কৃতির এই প্রবাহকে সবসময় সমর্থন দিয়ে যাব।
​মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশোক আলী, মোঃ জয়নাল মিয়া, ৬নং ইউপি সদস্য মোঃ আবজাল হোসেন, সাবেক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, এবং ওরশ উদযাপন কমিটির কোষাধ্যক্ষ মোঃ বাবুল হোসেন।
​অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনার দায়িত্বে ছিলেন জনাব রাজু মেহেদী মিলন। যাত্রাপালার মঞ্চায়ন শেষে উপস্থিত দর্শক ও আয়োজকবৃন্দ প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে তার জনমুখী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
শেয়ার করুন