বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান

এম এ মতিন (নওগাঁ প্রতিনিধি) :

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে মোট চার বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

রবিবার ক্ষতিগ্রস্ত পরিবার রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের হাতে অনুদানের চেক ও ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ৭নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, ১০নং নুরুল্ল্যাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান এবং উপজেলা পরিষদের সিএ আল এমরান (মাসুদ) প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম ও অকিমুদ্দীনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

শেয়ার করুন