লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ১৭ কোটি টাকার মূল্যের বিপুল পরিমান সিগারেট এবং বিড়ির সরকারি নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে র্যাব ১২ বগুড়ার সদস্যরা। এসময় সেখান থেকে রাজস্ব প্রিন্টিংয়ের প্লেটসহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ০৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় বগুড়া জেলার সদরের পালশা চৌকির পাড় গ্রামে রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর বাঘোপাড়া দক্ষিণপাড়া, এলাকার আবু বক্কর সিদ্দিক পুত্র
মোঃ মাহমুদুল হাসান মিলন (৪২) একই এলাকার আবুল কাশেমের পুত্র মোঃ রাশেদুল ইসলাম রনজু। বগুড়া, র্যাব-১২ কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ জানায় গোপন সোর্সের মাধ্যমে জানতে পারেন , বগুড়া জেলার সদরের পালশা চৌকির পাড় গ্রামে রুহান প্রিন্টিং প্রেসে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার, লেভেল তেরী করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত ও সরবরাহ করছে। এতে করে সরকারের কোটি কোটি টাকা মূল্যের রাজস্ব হারাচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এর নেতৃত্বে রুহান প্রিন্টিং প্রেসে অভিযান পরিচালানো হয়। এসময় সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে ১৮ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোল এবং বিড়ির প্রায় ১০ লক্ষ ৪৯ হাজার টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এনবিআরের তথ্য অনুযায়ী এসব নকল রাজস্ব সমূহের বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি টাকা।
অভিযানের সময় রুহান প্রিন্টিং প্রেস হতে NBR লেখা সিগারেটের নকল ব্যান্ডরোল তৈরির স্টিলের ০১(এক) টি লেবেল প্লেট এবং NBR লেখা বিড়ির নকল ব্যান্ডরোল তৈরির একটি কাঠের ফ্রেমের স্ক্রীন প্রিন্ট জব্দ করা হয়। এছাড়া উক্ত অভিযান হতে নকল আকিজ বিড়ির মোড়ক ৮হাজার ৯ শত ৪০ পাতা, আবুল বিড়ির মোড়ক ৩হাজার ৮ শত ১০ পাতা, গ্রামীণ বিড়ির মোড়ক ২হাজার ২শত ৫০ পাতা, সোনালী বিড়ির মোড়ক ২হাজার ৬শত পাতা, বিভিন্ন ব্রান্ডের বিড়ির মোড়ক ২ হাজার পাতা, আকিজ বিড়ির ফিল্টার ৬হাজার পাতা, রশিদা বিড়ির ফিল্টার ৩হাজার পাতা, আবুল বিড়ির ফিল্টার ৬শত পাতা, বিভিন্ন বিড়ির ফিল্টার ১হাজার পাতা, বিভিন্ন বিড়ির স্টিলের লেবেল প্লেট ১হাজার ৪ শত টি, আকিজ বিড়ির নিজস্ব নিরাপত্তা লোগো যুক্ত কালো গামটেপ ১হাজার৫শতটি, ০১ টি এন্ড্রয়েড মোবাইল, ০১ টি বাটন মোবাইল ও নগদ ১০ হাজার, ৬শত৪০/- টাকা সহ উদ্ধার করা হয়। আটককৃত অভিযুক্তদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হলো।





