বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে ছাত্রদলের হামলায় আহত তিন

লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে  ওয়ার্ড ছাত্রদলের নেতা সোহান তার  কিশোর গ্যাংয়ের সদস‍্যরা  বাড়িঘরে হামলা চালিয়ে  ভাঙচুর ও লুটপাটের  ঘটনা ঘটেছে।  এ সময়  শহীদ পরিবারের ভাগিনা শিমুল সহ তিনজন আহত হয়েছেন।

গত রোববার (৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বগুড়া জেলা শহরের ২০  নং ওয়ার্ডের চকআকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে৷

শহীদ কমরউদ্দিন বাঙ্গিরের মা জমেলা বেগম বলেন,  শহীদ কমরউদ্দিনের ভাগ্নে শিমুল বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলো এসময় হঠাৎ  পাশের গ্রামের ছাত্রদলের ২০  নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান  ও তার কিশোর  গ‍্যাং সদস‍্য   ইমরান ও ইমন সহ কয়েকজন সহযোগীরা এসে  শিমুলের উপর হামলা করে। এসময় শিমুল সহ তিনজনকে তারা কুপিয়ে আহত করে।

হামলাকারীরা   শহীদ কমরউদ্দিনের আধাপাকা বাড়ি ও বাড়িতে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময়  বাড়িতে থাকা ৫০ হাজার টাকা লুট করে চলে যায়। পরে  গুরুতর আহত শিমুল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বগুড়া সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অভিযোগ সাপেক্ষে অভিযুক্তদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আজ আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমার সতর্ক আছি। এঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন