রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে জোড়পূর্বক জমি দখল করে বেড়া নির্মাণে বাঁধা দিয়ে ব্যর্থ হয়। অবশেষে ৯৯৯ ফোন দিয়ে পুলিশ এসে উভয় পরিবারের মধ্যে সমস্যা সমাধানের পথ বের করে দেয়। গত সোমবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়াপা গ্রামে এমন ঘটনাটি ঘটে।
সরেজমিনে জানা যায়, ঘোড়াপার আবুল খায়ের পুত্র আবু ইউসুফের সঙ্গে ৫৬’শতক জমি নিয়ে মৃত মিজানুরের পুত্র সামছুল আলম, বেলায়েত হোসেন, নাসিমা বেগম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের রফিকুল এবং মনোয়ারার সঙ্গে বিরোধ ছিল। এরই জেরে গত ১৯’নভেম্বর বিভিন্ন প্রজাতির ২৫-৩০’টি ছোট বড় গাছ কেটে বেড়া দেওয়ার চেষ্টা করে। গাছ কেটে প্রায় ৪’লক্ষ টাকার ক্ষতি করে এবং বাধা দিতে গেলে তারা মারপিট করে। গত সোমবার দলবদ্ধ হয়ে জোড়পূর্বক জমি দখল ও বেড়া দিতে গেলে জরুরী সেবায় ফোন দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন। এবিষয়ে সামছুল বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি তারা দখল করে ছিল আমাদের জমি ঘিরে নিচ্ছি।
পাঁচবিবি থানার এসআই আবদুল্লাহ আল মাসুম বলেন, জরুরী সেবার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয় পক্ষকে নিজ নিজ কাগজপত্র সহ থানায় ডাকা হয়েছে। সঠিক কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।





