শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন: ৩৫ দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত

নারায়ণগঞ্জের নতুন পালপাড়া এলাকায় শনিবার ভোর ৫টার দিকে সমীরকর মার্কেটের হোসিয়ারি ও নিটিং দোকানগুলোতে আগুন লেগে প্রায় ৩৫টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মার্কেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখনো মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন