শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিঃস্ব ২ পরিবার

হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারী ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে তা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিযন্ত্রণে আনার চেস্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে নিকটস্থ কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই ওই বাড়ির আব্দুস সালাম ও মোহাম্মদ ইউনুসসহ দুই পরিবারের টিন দিয়ে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট বসতঘর,ঘরে রক্ষিত সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
অগ্নিকান্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম বেলা ১ টার দিকে এ প্রতিবেদককে জানান, ক্ষতিগ্রস্থদের মধ্যে একজন পেশায় দর্জি এবং অপরজন এসি ফ্রীজের টেকনিশিয়ান।
এ ব্যাপারে জানতে সংশ্লিষ্ট কালুরঘাট ফায়ার সার্ভিস কে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শেয়ার করুন