মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ওয়েলকাম পরিবহণের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছালে সেখানে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।





