শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় কৃষক যুবককে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সোহেল (২৫) নামে এক যুবককে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। সোমবার (১ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। নিহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠে সোহেলের লাশ গলায় কাটা অবস্থায় দেখে পুলিশকে অবহিত করেন। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসরাম মনি বলেন, সোহেল পেশায় একজন কৃষক ছিলেন। পূর্বে কোনো বিরোধ বা শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের পিতা আসাবুল হক জানান, এলাকার তাহেরের ছেলে ফারুকের সঙ্গে সোহেলের পারিবারিক পেয়ারা বাগানের একটি গাছের ডাল ভাঙা নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে তারা মারামারি করেছিল এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দিয়েছিল। তিনি বিশ্বাস করেন, এই হুমকিই হত্যার কারণ। পিতার দাবি, ফারুককে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার রহস্য উদঘাটিত হবে। তিনি তার ছেলের ন্যায়বিচার চাইছেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন