শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে দুই শহীদ পরিবার পেলেন জেলা প্রশাসকের সহায়তা

জলিলুর রহমান জনি, ‎সিরাজগঞ্জ  প্রতিনিধি :
‎সিরাজগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ শহীদ লতিফ ও সুমনের পরিবারের খোঁজ খবর, আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের খাবার দিলেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
‎আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের একডালা মহল্লায় শহীদ লতিফ ও সুমনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ নেন তিনি।
‎এসময় দুই পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের ফল ও খাবার প্রদান করেন।  শহীদ সুমনের বোনকে চাকরি ও শহীদ লতিফের পরিবারকে বসবাসের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। শহীদ পরিবারের যে কোন সমস্যায় পাশে থাকার কথাও জানান জেলা প্রশাসক।
‎জেলা প্রশাসকের সহায়তা পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎জেলা প্রশাসক বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি দায়িত্ব আমাদের সবার। প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।
‎এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
শেয়ার করুন