শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে ৬ তলা আবাসিক ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে ৬ তলা একটি আবাসিক ভবনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে মোহাম্মদপুর জহুরি মহল্লার ৩৬/এ ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শেয়ার করুন