শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় এডিপির অর্থায়নে দুইটি কুমার পল্লীতে মাটি মিক্সার মেশিন বিতরণ

এম এ মতিন, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলায় মৃৎশিল্পকে আরও এগিয়ে নিতে কুমার পল্লীর কারিগরদের মাঝে দুইটি মাটি মিক্সার মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে নুরুল্লাবাদ ইউনিয়নের পালপাড়া এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর পালপাড়ায় এ মেশিনগুলো হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী মৃৎশিল্পীদের হাতে মাটি মিক্সার মেশিন তুলে দেন। এ সময় তিনি বলেন, “মৃৎশিল্প আমাদের ঐতিহ্য। এই শিল্পের কারিগররা আধুনিক যন্ত্রপাতি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে, মানও উন্নত হবে।”

মেশিন পেয়ে স্থানীয় কুমাররা জানান, আগে মাটি মেশানো ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর। এখন এই মেশিন ব্যবহারে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে, এবং পণ্যের মানও আরও ভালো হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মৃৎশিল্পীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা পরিষদ

শেয়ার করুন