আব্দুস শহীদ শাকির ( জকিগঞ্জ প্রতিনিধি ):
দীর্ঘ প্রায় এক যুগ পর সিলেটের জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পুরো বাজার এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনী উত্তাপ। ব্যবসায়ীদের মাঝে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এবারের নির্বাচনে বাজার পরিচালনা কমিটির মোট ৭টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক আধুনিকায়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষও এই নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহী।
সিনিয়র সহ-সভাপতি পদে ৪ জন- শামিম আহমদ, সালেহ আহমদ,আব্দুস সালাম,মকদ্দছ আলী (মকু মিঞা)।
সহ-সভাপতি পদে ৪ জন - মোঃ মঈন উদ্দিন, মুনিরুল ইসলাম রাজু (রাজন), মোঃ মতিউর রহমান, মোঃ নজরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে ৫ জন -এনামুল হক (মুন্না), মোঃ বেলাল আহমদ,মোঃ আতিকুর রহমান, বদরুজ্জামান সাহেদ,মোঃ আব্দুল হান্নান।
সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন-মোঃ আলতাব হোসেন, আব্দুল গফুর,সুমন আহমদ, মোঃ সাইফুল আলম।
সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন- মোঃ নূরুল হুদা, আল আমিন,রেজাউল ইসলাম রাজু।
কোষাধ্যক্ষ পদে ৪ জন- হাবিবুর রহমান,মুনিম আহমদ, মোহাম্মদ কামরুল ইসলাম বুলবুল,মোঃ মুছলিম উদ্দিন।
কার্যনির্বাহী সদস্য পদে ৮ জন- মোঃ সাবুল আহমদ, ফয়ছল আহমদ, মোঃ আব্দুল হালিম,
আব্দুল মালিক, দেলওয়ার হোসেন দুলু, মোঃ বাবুল আহমদ, জাহেদ আহমদ ফয়ছল, আব্দুল মানিক মানই,জাহেদ আহমদ।
দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় এই কমিটিকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রধানত বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও বাজারের আধুনিকায়ন—এই বিষয়গুলোকেই তাঁদের প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন।
বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের মাধ্যমে বাজারের সার্বিক উন্নয়নে গতি আসবে বলে তাঁরা মনে করছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।





