শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে প্রেমিকের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নুরুল্লাহ, (অভয়নগর) যশোর প্রতিনিধি :
যশোরের রাজারহাট এলাকার একটি হোটেলে প্রেমিকের দ্বারা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী চিকিৎসক ও পুলিশের কাছে জানিয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী তরুণী চৌগাছা উপজেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে—চৌগাছার কাজীপাড়ার আরিফিন আহমেদ কৌশিক নামের এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সুযোগ নিয়ে তিনি তরুণীকে “বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার” কথা বলে যশোরের রাজারহাটে অবস্থিত বিকে সিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে পরদিন শুক্রবার দুপুরে তরুণীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি পুরো ঘটনাটি চিকিৎসক ও পুলিশকে জানান।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, “ঘটনার বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

শেয়ার করুন