মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাউল আবুলের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তরুণ প্রজন্ম নারায়ণগঞ্জ

ইমরান হোসাইন ( সোনারগাঁও প্রতিনিধি ):

মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটূক্তি করায় বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন তরুণ প্রজন্ম নারায়ণগঞ্জ। আজ বাদ জুমা নারায়ণগঞ্জ মহানগর ডিএনডি মসজিদের উত্তর গেটে

কটুক্তিকারি আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও তৌহিদী জনতা কে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হয়রানির নির্দেশ প্রত্যাহারে সমাবেশে জোর দাবি জানানো হয়

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মুফতী কাউসার কাসেমি বলেন, ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলামবিদ্বেষীদের মদদ দেওয়া। মুসলমানেরা তা কখনো মেনে নেবে না। এই জাতি উপযুক্ত জবাব দিতে জানে।

সমাবেশে অন্য বক্তারা বলেন, যারা আবুল সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কিংবা তৌহিদি জনতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, তাদেরকেও মনে রাখতে হবে, এই দেশের ইমানদার জনতা চুপচাপ বসে থাকবে না। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার ও আবুল সরকারের বিচার না হয়, তাহলে তৌহিদি জনতা রাজপথে নামবে। প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে।

সমাবেশে যারা উপস্থিত ছিলেন মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা মুহিব ইমতিয়াজ, হাফেজ জাহিদ হাসান, মাওলানা শফিকুল ইসলাম জামি, মাওলানা ইউসুফ মাহমুদ, মাওলানা আব্দুল্লাহ মামুন জমিরী, মোহাম্মদ শহীদুল ইসলাম , মাওলানা তাফাজ্জল ফয়েজী, মাওলানা এনামুল হাসান, ফাহিম সরকার, মুস্তাফিজুর রহমান শামীম, জাহিদ হাসান, ফাহিম সরকার, ফাহমিদ সরকার সহ প্রমুখ

শেয়ার করুন