অপু দাস, স্টাফ রিপোর্টার :
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নানা ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত জঙ্গিবাদ, অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম, ভেজাল পণ্য, অপহরণ ও মাদকবিরোধী অভিযানে সংস্থাটির তৎপরতা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে।
এরই অংশ হিসেবে র্যাব–৫, রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন টিম ২৪ নভেম্বর ২০২৫ বিকেল ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া এলাকায় অভিযান চালায়। লালচাঁন স্টোরের সামনে থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত আসামি মো. রফিকুল ইসলাম রাজা (৪১)-কে তারা আটক করে।
রফিকুল ইসলামের বিরুদ্ধে সেশন মামলা নং ৫৮৪/১৭ এবং সিআর নং ১৬৬/১৭ (লাল)–এর অধীনে এনআই অ্যাক্ট ১৩৮(১) অনুযায়ী ৩ মাসের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ছিল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম পরোয়ানার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত ও আইনের আওতায় আনার ধারাবাহিক তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকবে।





