নুরুল্লাহ, (অভয়নগর) যশোর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অভয়নগর থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওয়াপাড়া বাজারের বিশিষ্ট বস্তা ব্যবসায়ী সরদার রিজাউল করিম আর বেঁচে নেই। গতরাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুতে এলাকাবাসী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।





