কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রাইম মডেল স্কুলের এক যুগ পূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য দেন পুরুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল কাদের।
শিক্ষার্থীদের পরিবেশনায় নাতে রাসূল, কবিতা আবৃত্তি, যৌথ নৃত্য, সূরা ফাতিহা, ইংরেজি কথোপকথন, ট্রেন কবিতা, নাটিকা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ফেরদৌস ও মুক্তিযোদ্ধা আলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আতিকুর রহমান আতিক। প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল ফজল বিদ্যালয়ের অগ্রযাত্রা ও সফলতা তুলে ধরেন।
পরিশেষে লটারির মাধ্যমে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এক যুগ পূর্তি উৎসবের সমাপ্তি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





