সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দা ফেরিঘাটে লিফলেট বিতরণে ডা. টিপুকে ঘিরে জনতার ঢল

এম এ মতিন ( নওগাঁ প্রতিনিধি ) :
নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ধানের শীষের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগে চোখে পড়ার মতো জনস্রোত সৃষ্টি হয়। পুরো ফেরিঘাট এলাকা পরিণত হয় বিএনপি সমর্থকদের মিলনমেলায়।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান (মকে)-এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
ডা. টিপু পথচারী ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করে দলের বার্তা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন,
“ধানের শীষের বিজয় শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। ঘরে ঘরে গিয়ে সমর্থন চাইতে হবে।”
তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলকে আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, কাশোঁপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হকসহ অন্যান্য নেতা-কর্মীরা।
ফেরিঘাট এলাকায় লিফলেট বিতরণ ঘিরে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে
শেয়ার করুন