শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় তারা মহাসড়ক অবরোধ করে।

এ ঘটনায় মহাসড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে। অবরোধের দৃশ্য ভিডিও করে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন সড়কের পাশে রাখা গাছের গুঁড়ি ফেলে ২০ মিনিটের মতো মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ চালায়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “কিছু লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তারা অবরোধ কার্যত সফল করতে পারেনি।”

শেয়ার করুন