শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় বিপুল পরিমাণ চকলেট বোমা ও বিষ্ফোরক উদ্ধার গ্রেপ্তার ৩ 

লতিফুল করিম ( বগুড়া প্রতিনিধি ) : 

বগুড়ায় পৃথকস্থানে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চক্ষমতা সম্পন্ন চকলেট বোমা ও গান পাউডার উদ্ধার করেছে বগুড়া ব‍্যাব১২ সদস‍্যরা।

এসময় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতরাতে বগুড়া শহরতলী মালতীনগর, বুজুরগোধামা ও ভাটকান্দি এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিষ্ফোরকগুলো উদ্ধার করা হয়।

বগুড়া র‍্যাব ১২ জানান  র‍্যাব-১২ গোয়েন্দা তথ‍্যে জানতে পারে বগুড়া সদর উপজেলার মালতীনগর, বুজুরগোধামা এবং ভাটকান্দি এলাকার হাতবোমা তৈরী হচ্ছে। এমন সংবাদে বগুড়া সিপিএসসি ও র‍্যাব ১২ বগুড়া ক‍্যাম্পের সদস‍্যরা সেখানে অভিযান চালায়। এসময়  র‍্যাবের উপস্থিত টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখান থেকে  তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে ২৯  কেজি ওজনের  ৭হাজার ৭শত পিছ  চকলেট বোমা ও ৬শত গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

এঘটনায়  র‍্যাবের পক্ষ থেকে বগুড়া সদর মামলা দায়েরের প্রস্ততি চলছে।

শেয়ার করুন