রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে এবং তারা কাজ করছে।”
স্থানীয় সূত্রের মতে, শাহবাগ থানার দক্ষিণ পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে।
এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।





