শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

‎রেজুয়ান ( পাঁচবিবি প্রতিনিধি ) :
‎জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ বহনকারী পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোঃ রাহুল মিয়া (২১) নামের একজনের মৃত্যু হয়েছে।
‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের কালি মন্দির সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
‎নিহত রাহুল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।
‎স্থানীয়রা জানায়, রাহুল বাগজানা বাজার হতে মোটরসাইকেল যোগে আটাপাড়া যাওয়ার পথে উত্তর কৃষ্ণপুর কালী মন্দিরের  সামনে পৌছিলে হিলির দিক থেকে আসা মাছের পিকআপ গাড়ি (যার রেজিঃ নং১৯-৫৮৮০) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাহুল পাকা রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
‎পাঁচবিবি থানার (ওসি তদন্ত) ইমায়েদুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন