শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চিনি ট্রাকে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি চিনি বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। একই সময় পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকার পদ্মা সেতু থানার নাওডোবা এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঝটিকা মিছিলের মাধ্যমে যান চলাচল বন্ধ করার চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা সড়কে গাছের গুড়ি ফেললে যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় দুর্বৃত্তরা চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সময় পুলিশের গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। পুলিশের টহল এখনো অব্যাহত।

শেয়ার করুন