লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় র্যাব১২ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষন অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ ও কারখানাটির মালিক কে জরিমানা করা হয়েছে।
গত রাত্রী সারে আটটার সময় বগুড়া জেলার সদর উপজেলার দক্ষিন বৃন্দাবন পাড়া টু স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিমার কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করায় পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১হাজার১৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
বগুড়া, র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বগুড়া জেলার সদর থানার দক্ষিন বৃন্দাবন পাড়া টু স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিথিন তৈরি কারখানায় অবৈধ ভাবে পলিথিন তৈরী হচ্ছে এমন সংবাদে বগুড়া র্যাব ১২ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষন অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষন চন্দ্র দাস সহ একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয় ও কারখানাটির মালিককে জরিমানা করে সতর্ক করা হয়েছে।





