রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদী পুলিশের  বিশেষ অভিযানে আরও অর্ধ শতাধিক গ্রেপ্তার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার :
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে  জেলা পুলিশ আরও   অর্ধ শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
জানা গেছে, অপরাধ দমন ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলমের নির্দেশে জেলার সকল থানা ও ইউনিট ইনচার্জদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ ও  পরোয়ানাভুক্ত মিলে অর্ধ শতাধিক  আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদকবিরোধী অভিযানে ১৭৬  পিস ইয়াবা ট্যাবলেট  ০১ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া, একাধিক হত্যা মামলারএক আসামিকে পুলিশ  এক রাউন্ড শটগানের গুলিসহ গ্রেফতার করে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নরসিংদী জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম গনমাধ্যম কে জানান , অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও সক্রিয় ভূমিকা রাখছে। জনগণের
সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তাই সবাইকে আহ্বান জানাই— ‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।
নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, দত্ত পাড়া, ইউএমসি জুট মিল, পৌর পার্ক, আরশীনগর সহ শহরের বিভিন্ন এলাকায়  মহড়া ও পুলিশ টহল বাড়ানো হয়েছে।
শেয়ার করুন