যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেন
যশোর সদর হাসপাতাল এলাকায় স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই নারী চোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (০৯ নভেম্বর ২০২৫) সকালে হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল আনুমানিক ১১টা সময় আছিয়া (২৮) নামে এক নারী (স্বামী মহিদুল ইসলাম, সাং দলেনগর, কোতোয়ালি) ডাক্তার দেখানোর জন্য টিকিট সংগ্রহ করে করোনারি কেয়ার ইউনিটের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ এক নারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ভিকটিম আছিয়া তাৎক্ষণিকভাবে ওই নারীর হাত ধরে ফেলেন। মুহূর্তে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে ওই নারীকে আটক করে। আটককৃত ওই নারীর নাম ঝর্না (২৮) (স্বামী মহিদুল)।
অভিযোগকারী ঝর্না জানায়, তার সহযোগী জুলেখা (২৩) (স্বামী মন্টু) ঘটনাস্থলের আশেপাশে অবস্থান করছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে জুলেখাকেও আটক করে।
আটককৃত দুই নারী চোরের বর্তমান ঠিকানা কোতোয়ালি থানাধীন রূপদিয়া হাই তেল পাম্প এলাকা হলেও, তাদের স্থায়ী ঠিকানা পাবনা জেলায় বলে জানা গেছে।
ঘটনার পর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা আটককৃত দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।





