রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রনে

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুন নেভাতে পানি সরবরাহের স্বল্পতা ও গোডাউনের ঘন কাঁচামাল সমস্যার সৃষ্টি করছিল। তবে তৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুহূর্তের মধ্যে গোডাউনের চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পাশের ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মিলগেট বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, আব্দুস সাত্তারের তুলার গোডাউনে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ৮টি ইউনিট কাজ করেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা স্থানীয়দের সতর্ক করে বলেছেন, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ধারণে পরবর্তী তদন্ত চলবে।

শেয়ার করুন