সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে ট্রাকের ধাক্কা, বন্ধ মালবাহী ট্রেন চলাচল

চট্টগ্রামের সাগরিকা এলাকায় চালবোঝাই একটি ট্রাক মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পড়েছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া মালবাহী ট্রেনটি সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,
“ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই লাইনটি মূলত মালামাল ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।”

শেয়ার করুন