ওয়াছিউর রহমান,সাভার প্রতিনিধি :
সাভারে অবস্থিত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রবিবার (২৬ অক্টোবর) রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় চা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর গায়ে থুতু ছুঁড়ে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমঝতার চেষ্টা করলেও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে রাজি না হয়ে সিটি ইউনিভার্সিটির অংশে ভাঙচুর চালায়। এ সময় তিনটি বাস এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরানো হয়। ইটপাটকেল ও লাঠিপেটার ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
সাভার মডেল থানা ও ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।





