সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন

সাইফ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলিম উদ্দিন সহ সকল ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রায় দুবছর আগে শুরু হওয়া এই প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার একমাস পর আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।গত দুইবছর কাঠালতলী মামন তকী বাজারের পাশেই অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হয়েছিল।
শেয়ার করুন