সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘায় গৃহবধুর আত্মহত্যা 

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম মনিষা খাতুন (১৮)। তিনি ওই গ্রামের আজাদ আলীর স্ত্রী। চার বছর আগে পরিবারের পছন্দে আজাদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় মনিষা ছিলেন অপ্রাপ্তবয়স্ক। বর্তমানে তাদের আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মনিষার স্বামী আজাদ পলাতক রয়েছেন।
শেয়ার করুন