আখতার হোসাইন খান, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান–২০২৫। “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”—এই শ্লোগানকে ধারণ করে শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাষ্টের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া, স্কুল শাখার প্রধান শিক্ষক ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান, কেএফএসসি শিশু কানন প্রধান শফিউল আলম টিপু, মানবিক বিভাগীয় প্রধান ফারুক হোসাইন প্রমুখ। সহকারী অধ্যাপক মো. আব্দুল মতিনের পরিচালনা ও সমন্বয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী এই ক্যাম্পে স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান, ক্যাম্পফায়ার, সাংস্কৃতিক পরিবেশনা, নেতৃত্বমূলক বিভিন্ন কর্মসূচি ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্ট বাংলাদেশ গঠনে স্কাউটদের অংশগ্রহণ অনন্য ভূমিকা রাখবে। শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।





