মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের ৭ দফা দাবি

লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি:

‎দেশব্যাপী বেসরকারি শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে  ২০% বাড়ি ভাড়া, ৭৫% উৎসব ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা সহ ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  জেলা প্রশাসক বগুড়া মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়।  আজ সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক  ফেডারেশন বগুড়া শহর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এসময় বগুড়া জেলা শহরের পৌর উদ‍্যান  থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।  বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক হাবিবুর রহমান আকন্দের সঞ্চালনায়  অনুষ্ঠান  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক  হেদাইতুল ইসলাম ।

প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, আর শিক্ষার মেরুদন্ড হচ্ছেন শিক্ষকেরা, তিনি বলেন শিক্ষকতা মহান পেশা হওয়া সত্বেও শিক্ষকদের দাবি দাওয়া মানতে সরকার তালবাহানা করছেন । আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ৭৫% উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা  না দেওয়া হয়  প্রধান উপদেষ্টা , শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, বগুড়া জেলা শাখা, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন , সহ-সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখা, অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত, উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখা,অধ্যাপক আব্দুল ওয়াহাব, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখা

বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মতিউর রহমান, সেক্রেটারি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া জেলা শাখা,অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখা,  ড. আবু সালেহ মামুন, সেক্রেটারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখা, অধ্যক্ষ ইমদাদুল হক সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখা , জাহাঙ্গীর আলম, সভাপতি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখা, আইনুল হক মন্ডল, যুগ্ন আহবায়ক জাতীয়করণ প্রত্যাশী মহাজোট , এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক নেতা নূর মোহাম্মদ, আব্দুল হালিম ,লুৎফর রহমান, মিতালী সরকার, মোস্তাফিজুর রহমান, প্রভাষক রুহুল আমিন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক,  সহকারী শিক্ষক , কর্মচারী, সাংবাদিক ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন, তালবাহানা না করে অনতিবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি ২০% বাড়িভাড়া ৭৫%  উৎসব ভাতা ১৫০০টাকা চিকিৎসা ভাতা প্রদান ,নন এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে এমপিওভুক্ত করণ, অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে । অন্যথায় শিক্ষক জনতাকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ ।

শেয়ার করুন