সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় এক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ ইছহাক কোম্পানির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই এলাকার মুহাম্মদ মনছুরের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশে পাশের লোকজন ছুটে এসে চেস্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায়  আগুন নিযন্ত্রণে এনে পাশ্ববর্তী বেশকিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।  অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের  চার কক্ষ বিশিষ্ট (৩০’/১৫’)কাচাঁ বসতঘর, আসবাবপত্র, টিভি, ফ্রিজ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ওই পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

শেয়ার করুন