মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘চাকসু’ নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হলো: ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

 

সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (প্রশাসন) সাংবাদিকদের বলেছেন, ও এমআরে ভোট গণনা হবে, অযথা সময় নষ্ট হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে বলে জানান কামাল উদ্দিন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় বিজ্ঞান অনুষদে তিনি এ কথা বলেন।

এ সময় সহউপাচার্য শামীম উদ্দিন খানও (শিক্ষা) উপস্থিত ছিলেন। তাঁরা ভোট গ্রহণের দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. ইব্রাহীম হোসেন ভোট দিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়া শেষে মো. ইব্রাহীম হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমরা বলেছিলাম অমোচনীয় কালি ব্যবহার করতে। কিন্তু সেটি করা হয়নি। এ কালির মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একটা শঙ্কা তৈরি হলো’। তিনি আরও বলেন, ‘ভোট গ্রহণ খুবই ধীর গতিতে হচ্ছে। এ কারণে, আমরা জানতে পেরেছি, সমাজবিজ্ঞান অনুষদে কয়েকটা ভোট পড়েছে। শিক্ষার্থীরা ভোট দিতে এসে ফিরে যাবে, এর চেয়ে দুঃখের বিষয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে থাকতে পারে না।’

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী আরও বলেন, ‘একটি কক্ষে পোলিং কর্মকর্তার সই ছাড়া ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। আবার ছাত্র না, এমন অনেকেই পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

চাকসু নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়া শেষে সাজ্জাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের যে রায় দেবেন, আমরা তা মেনে নেব। জয়-পরাজয় যেটিই হোক, আমরা অতীতে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলাম সেভাবেই থাকব। তবে যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ হচ্ছে সেটি দুঃখজনক’।

সাজ্জাদ হোসেন আরও অভিযোগ করেন, ‘ ভোট শেষে একজন ভোটারের আঙুলে দাগ দেওয়া হচ্ছে। তবে সে দাগ উঠে যাচ্ছে। এতে একজনের একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কী কারণে এমনটা হচ্ছে তা আমরা জানতে চাই’।

শেয়ার করুন